অপরিশোধিত তেলের দাম বেড়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপরিশোধিত তেলের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৭:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৭:৩৫ পূর্বাহ্ণ

 

গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমার পর মঙ্গলবার দাম ১ শতাংশ বেড়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মন্দার কারণে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যে চাহিদা কমার চেয়ে বিনিয়োগকারীরা এর সরবরাহ সংকুচিত হওয়ার বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন।

প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫.২১ ডলারে। এর আগে সোমবার বেড়েছিল ০.৯ শতাংশ। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ৭.৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেলের দাম ২.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১২.০১ ডলার। গত সপ্তাহে এর দাম কমেছিল ৯.২ শতাংশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ