আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই মোবাইল ইন্টারনেট বন্ধ: পলক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই মোবাইল ইন্টারনেট বন্ধ: পলক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

‘মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে কোনো পূর্ব ঘোষণা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার’ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতীয় নিরাপত্তা স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি গত তিনদিন থেকেই ফেসবুক ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একাধিকবার সতর্কবার্তা দিয়েছি। কিন্তু তারা এর কোন কর্ণপাত করেনি।

তিনি বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি দেশ এবং দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট আপ করছে এবং লক্ষ লক্ষ ডলার ব্যয় করে সেগুলো পোস্ট করছে।

এই সময় পলক মোবাইল ফোন ব্যবহারকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান।

গত ২৪ ঘণ্টা ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট স্বাভাবিকই আছে।

গতকাল রাত থেকে ঢাকা ও এর উপশহরগুলো ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। মোবাইল ইন্টারনেটের ধীরগতির কারণে ইন্টারনেটে সংযুক্ত হতে পারছেন না দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ