সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, আলোচনা তো আগেও হতে পারতো। আলোচনা আর গোলাগুলি একসঙ্গে হয় না। মরদেহের ওপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবের পর এ কথা জানান বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু দাবি জানাবো। সেই দাবিগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হতে পারে। সেই দাবিগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলছে। দাবিগুলো পূর্ণাঙ্গভাবে লিখে আমরা লিখিত আকারে জানাবো, যাতে করে ভুলভাবে আমাদের দাবি উত্থাপিত না হয়।

সারজিস আলম বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলছি। ১০টা মরদেহের ওপর দিয়ে গিয়ে কীভাবে আলোচনা করবো। এই খুন না করলেও পারত। আগেই আলোচনা করতে পারত। আমরা নিজেরা কথা বলছি। আলোচনা করে আমরা সবাইকে ব্রিফ করব।’

ফেসবুকে ব্যক্তিগত আইডিতে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’

এর আগে জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার।

আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।’

শিক্ষার্থীদেরকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ