জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে শিক্ষার্থীরা, সাভারে ব্যাপক মারামারি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে শিক্ষার্থীরা, সাভারে ব্যাপক মারামারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শুক্রবার বিকাল তিনটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে জড়ো হয়েছে হাজারো শিক্ষার্থী। এতে করে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বিবিসিকে এমনটাই জানান বিডিনিউজ টোয়েন্টিফোরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে এখন পর্যন্ত কেউ বাঁধা দেয়নি বলে তারা ঢাকা-আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারছে। তবে সাভারে ব্যাপক মারামারি হয়েছে। গত ১৭ই জুলাই অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীকে হল ছাড়তে বাধ্য করা হয়। সেজন্য, “যেসব হল সিলগালা করা হয়েছিলো, সেগুলোর কয়েকটা তালা ভেঙ্গেছে শিক্ষার্থীরা এবং আজ আরও হলের তালা ভাঙ্গা হতে পারে।”সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ