মৈত্রী এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা আপাতত বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে রেল মন্ত্রণালয় সূত্রে বিবিসি বাংলার কাছে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে সারা দেশে যে অস্থিরতা আর অশান্তি চলছে, সেই পটভূমিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্তুত এই বিক্ষোভের কারণেই শুক্রবারের মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি কর্তৃপক্ষ মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হয়। আগামী রবিবারের আগে ট্রেনটির পরিষেবা চালু করার কোনও সম্ভাবনা নেই বলে দিল্লিতে রেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।সূত্রঃ বিবিসি বাংলা
জনতার আওয়াজ/আ আ