আপডেট; বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ০০মিনিট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

১. বিবিসির খবর অনুযায়ী আজ এখন অবদি ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিৎ করা হয়েছে।
২. গণভবনের সামনে ছাত্র-ছাত্রীরা অবস্থান নিয়েছে।
৩. ঢাকা আরামবাগ ছাত্রলীগ সহ সভাপতির মৃত্যু।
৪. ৪ জন পুলিশ নিহত।
৫. কলকাতায় বাংলাদেশের কোটা আন্দোকারীদের সমর্থনে বিশাল বিক্ষোভ হচ্ছে।
৬. ইউরোপীয় ইউনিয়ন অফিসের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন।
৭. সবচেয়ে বেশি সংঘর্ষ হচ্ছে ঢাকার উত্তরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ী ও রামপুরায়।
৮. ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশ ছাড়ছে।
৯. আন্দোলনে বিএনপি, বামদল, গনসংহতি সহ নানান রাজনৈতিক দল মাঠে নেমেছে। জুনায়েদ সাকী সহ বেশ কয়েকজন আহত। রুহুল কবির রিজভী আটক।
১০. আন্তর্জাতিক মিডিয়ায় প্রধান খবর এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে।
১১. আওয়ামীলীগ তাদের সকল নেতাকর্মীকে অফিসিয়াল নির্দেশ দিয়েছে যেকোন মূল্যে নিজেদের সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন ঠেকাতে।
১২. দেশের অধিকাংশ বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ।
১৩. নরসিংদী কারাগারে হামলা। পালিয়ে গেছে শতশত আসামী।
১৪. মোট ৪৭টি জেলায় গুলি ও সংঘর্ষ চলছে।
১৫. লালবাগে RAB এর অফিসে আগুন।
জনতার আওয়াজ/আ আ