দুই দিনের সরকারি ছুটি চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই দিনের সরকারি ছুটি চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২১, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২১, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আজ রোববার ও আগামীকাল সোমবার সরকারি ছুটি ঘোষণা করায় অফিসগামী কোন মানুষজনকে রাস্তায় দেখা যায়নি।

শনিবার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত, বেসরকারি পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ কাজে সংশ্লিষ্ট নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

রোববার ও সোমবার বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার সারা দেশে পোশাক কারখানাও বন্ধ থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ।সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ