নরসিংদী থেকে আটক ৫৮ জন, অস্ত্র উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদী থেকে আটক ৫৮ জন, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২১, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২১, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবত সংঘাত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে শুক্রবার নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়।

সাথে কারাগার থেকে ৮৫টি অস্ত্র এবং ১০ হাজারের বেশি রাউন্ড গুলি নিয়ে যায় হামলাকারীরা।

নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, কারাগারে হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত মোট ১২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে নরসিংদীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে এখনও কারো বিরুদ্ধে মামলা করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সুপার মি. রহমান বলেছেন, পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে ‘চিরুনি অভিযান চালানো হচ্ছে’। পলাতক আসামীদের মধ্যে সাত জন আনসারুল্লাহ বাংলা এবং দুইজন জেএমবির সদস্য বলে জানিয়েছেন তিনি।সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ