ছয়দিনে নিহত অন্তত ১৮৭ জন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছয়দিনে নিহত অন্তত ১৮৭ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৪, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৪, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কারের দাবির আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ-গুলি এবং পরে কারফিউ ভেঙে বিক্ষোভরতদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, বুলেট নিক্ষেপে গত ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অন্তত ১৮৭ জন নিহত হয়েছেন।

হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ নিহতের সংখ্যা গণনা করা হয়েছে। সবগুলো হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সব মিলিয়ে ছয় দিনে মোট ১৮৭ জন নিহত খবর পাওয়া গেছে। এর মধ্যে মঙ্গলবার ৬, বৃহস্পতিবার ৪১, শুক্রবার ৭৯, শনিবার ৩৬, রোববার ২০ ও সোমবার ৫ জন নিহত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ