আজ সকাল ১১ টায় চোখ বাঁধা অবস্থায় আমাকে ফেলে দিয়ে যায়: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ সকাল ১১ টায় চোখ বাঁধা অবস্থায় আমাকে ফেলে দিয়ে যায়: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৪, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৪, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আমি আসিফ মাহমুদ , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
গত শুক্রবার ১৯ জুলাই রাত ১১ টায় আমাকে হাতিরঝিলের, মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়ার জন্য চাপ দেয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। আজ ২৪ জুলাই, বুধবার সকাল ১১ টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়৷
এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি৷ এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো। আসিফ মাহমুদ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ