সাহসী দেশপ্রেমিক' নুরের মুক্তি দাবি জার্মানির সাবেক রাষ্ট্রদূতের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাহসী দেশপ্রেমিক’ নুরের মুক্তি দাবি জার্মানির সাবেক রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মুক্তি দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। তিনি নুরকে ব্যক্তিগতভাবে চিনেন বলেও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) পিটার ফারেনহোল্টজ লিখেছেনঃ

“আমি অবিলম্বে নুরুল হক নুরের মুক্তির দাবি জানাচ্ছি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি কয়েকবার আমার বাসায় এসেছিলেন। তিনি বাংলাদেশের একজন আন্তরিক, নিবেদিতপ্রাণ এবং সাহসী দেশপ্রেমিক। চিকিৎসা সেবা পাওয়ার জন্য তাকে মুক্তি দিতে হবে। ঐতিহ্যবাহী দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন প্রজন্মের তরুণ রাজনীতিবিদরা দেশের ভবিষ্যত এবং (তাই) হতে হবে।”

উক্ত পোস্টে নুরের সাথে নিজের একটি ছবিও পোস্ট করেছেন জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ