গ্রেপ্তার-ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্রেপ্তার-ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সাংবাদিকদের গ্রেপ্তার ও ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-(ডিইউজে) সাংবাদিক নেতৃবৃন্দ। অবিলম্বে সাংবাদিক সাঈদ খানের মুক্তি, সব সাংবাদিক হত্যার বিচার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং সাইবার নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিলের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
ডিইউজে’র সিনিয়র সহসভাপতি রফিক মোহাম্মদের সভাপতিত্বে এবং ডিইউজে’র যুগ্মসম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ, বিএফইউজে সহসভাপতি খায়রুল বাশার, সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিইউজে সহসভাপতি রাশেদুল হক, বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য অপর্ণা রায়, ডিইউজে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কবি রফিক লিটন, নির্বাহী পরিষদ সদস্য তালুকদার রুমি, গাজী আনোয়ার, সাবেক দফতর সম্পাদক আমিরুল ইসলাম অমর, সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন, মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ