র্যাবের অভিযানে গ্রেফতার ৩০৪
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২৮, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২৮, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কোটা আন্দোলনের সময় নাশকতার ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়।
রবিবার (২৮ জুলাই) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ছয়জন এবং ঢাকার বাইরে আটজন।
নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ