ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

 

রাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আবারও আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর সেখানে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক চালিয়ে যাওয়ার কথা জানান।

এদিকে, শিক্ষার্থীদের এ আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি-পুলিশ। পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ