ঢামেকের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচি, পুলিশের বাধা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢামেকের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচি, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় ‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে এ বাধা দেওয়া হয়।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘সন্তানদের হত্যার প্রতিবাদে নীরব অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন অভিভাবকরা। কিন্তু পুলিশ এটা করতে দেয়নি।’

প্রতিবাদ জানাতে যেকোনো জায়গায় দাঁড়ানোর অধিকার আমাদের আছে এবং সংবিধান এটার নিশ্চয়তা দেয় উল্লেখ করেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিএমপির এডিসি (রমনা জোন) মো. আকতারুল ইসলাম বলেন, অভিভাবকরা ডিএমপি থেকে অনুমতি না নেয়ায় অবস্থান কর্মসূচির পালন করতে দেয়া হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ