প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী গানের মিছিলে বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায়। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধ্বস্তাধস্তি এবং বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সোয়া তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে সংগঠনটির সদস্যরা রাস্তায় বসে পড়েন। আয়োজকরা বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেফতার ও হামলা-মামলা ইত্যাদির প্রতিবাদেই এমন আয়োজন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিবাদী গানের মিছিল নূর হোসেন চত্বর ( জিপিও, জিরো পয়েন্ট) থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে রওনা দিলেও গুলিস্তান খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনে আসতেই আটকে দেয় পুলিশ।

শোকযাত্রায় বিভিন্ন দাবি, স্লোগান, কার্টুন, মুখোশ ও ছবি সম্বলিত প্ল্যাকার্ড ইত্যাদি প্রদর্শন করতে দেখা গেছে। মিছিলটি পুলিশের বাঁধার পর সামনে যেতে না পেরে সড়কেই বসে পরে। সেখানেই গান ও কবিতা আবৃত্তি করতে দেখা যায় তাদের।

প্রতিবাদী গানের মিছিলে উপস্থিত উদীচীর সাবেক সাধারণ সম্পাদক এবং সহসভাপতি জামশেদ আহমেদ তপন বলেন, আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খল মিছিল নিয়ে বাহাদুর শাহ পার্কের দিকে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে সেটি সম্ভব হয়নি। সেজন্য আমরা সড়কেই অবস্থান নিয়েছি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের কর্মসূচি পালন করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ