শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে : জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি নিহতের ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারকার্য শুরু করার দাবি জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।

তিনি বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে, শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে। দেশের মানুষ এ ধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না, দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসাথে ভবিষ্যতে যেনো এমনভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় সেজন্য সরকারকে সতর্ক করেন বিরোধীদলীয় নেতা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ইন্টারনেট পরিসেবা পুরোপুরি চালু না হওয়ায় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না। এতে তথ্য আদান-প্রদান বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। আবার দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছে না। এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছে। যা দেশের জন্য খুবই ভয়াবহ। অপরদিকে, উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমেনেচ্ছু ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে। ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরনীয় ক্ষতি হয়ে যাবে।

তিনি বলেছেন, ইন্টারনেট পরিসেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। একইসাথে মেট্রোরেলের ক্ষতিগ্রস্থ স্টেশন বন্ধ করে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করে হলেও জনগণের জন্য চালু করতে হবে।

Advertisement (1 of 2): 0:16

Close PlayerUnibots.com
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিবৃতিতে আরো বলেন, সাম্প্রতিক আন্দোলনে মেট্রোরেল দু’একটি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দু-একটি টোল প্লাজা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। মেট্রোরেলের ইঞ্জিন, বগিসমূহ ও লাইনের কোন ক্ষতি হয়নি বলেই জানি। সে কারণে, ক্ষতিগ্রস্থ স্টেশনসমূহ বন্ধ রেখে, মেট্রোরেল অবিলম্বে চালু করা সম্ভব বলে মনে করছি। একইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কোনো ধরণের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা করে যান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে। আন্দোলনে ক্ষতিগ্রস্থ হওয়ার অজুহাতে মানুষের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রেখে, মানুষকে কষ্ট দেয়া উচিত নয়। এগুলো সাধারণ মানুষের অর্থে সাধারণ মানুষের সেবার জন্যই নির্মাণ করা হয়েছে। জনগণ এখন মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। মেট্রোরেলের ইঞ্জিন, বগিসমূহ ও লাইনের কোন ক্ষতি হয়নি বলেই জানি। এই সেবাগুলো চালু রাখাও সরকারেরই দায়িত্ব। যথাশীঘ্র সম্ভব এগুলো চালু পুনরায় চালু করার দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ