জামায়াতেরও রাজনীতি করার অধিকার রয়েছে: কর্নেল অলি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতেরও রাজনীতি করার অধিকার রয়েছে: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জামায়াতে ইসলামীরও রাজনীতি করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কালবেলাকে এ কথা বলেন অলি আহমদ।

তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগই সংকটের একমাত্র সমাধান। যত দ্রুত সম্ভব তাদের পদত্যাগ করতে হবে। এটা তাদের জন্য যেমন মঙ্গল, দেশের জন্যও তেমনি মঙ্গলজনক হবে। এমন সময় সরকার কাকে কী করল না করল, জামায়াতে ইসলামীকে নিয়ে কী বলল না বলল- জনগণ তাতে কর্ণপাত করবে না, সেটা গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, সরকার গায়ের জোরে যে কোনো কিছু করতে পারে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। তাছাড়া জামায়াতের লোকরাও এ দেশের নাগরিক। তাদেরও রাজনীতি করার অধিকার রয়েছে।

যুগপৎ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা অলি আহমদ বলেন, বিগত এক মাস ধরে সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করেছে- তারা নির্বিচারে আমাদের ছেলেমেয়েদের হত্যা করেছে, সাধারণ মানুষকে রাস্তায় হত্যা করেছে। হত্যার সংখ্যা কয়েকশ’র ওপরে, আহতের সংখ্যা কয়েক হাজারের ওপরে। বিনা কারণে গ্রেপ্তারের সংখ্যা ১২ হাজারের ঊর্ধ্বে। সুতরাং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ