নিজের ফেসবুক লাল করলেন ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজের ফেসবুক লাল করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

‘রক্ত লাল’ প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ। মুখে আর মাথায় লাল কাপড় বেঁধে মিছিল-র‌্যালি হয়েছে বিভিন্ন স্থানে। শিক্ষক-শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে, শিল্পী-সংস্কৃতিসেবীরাও যোগ দেন। চোখে-মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এরপর প্রতিবাদ চলে অনলাইন ও অফলাইনে। যা কিনা এখনও চলছে।

ওইদিন থেকে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাল রক্তে ছেয়ে যায়। কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যায়, তেমনি কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ে লাল রঙ। শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে কোটি কোটি নেটিজেন নিজেদের ফেসবুক ‘প্রোফাইল পিকচার’ কিংবা ‘কাভার ফটো’ পরিবর্তন করে লাল রঙ সেঁটে দেন। বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে খ্যাতনামা অনেক ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, এমনকি বিদেশিরাও এমনটা করেছেন। অনেকে এখনও করছেন।

এবার সে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০১ আগস্ট) ফেসবুকে নিজের অফিসিয়াল এবং ভেরিফাইড (ব্লু টিক যুক্ত) পেইজের প্রোফাইল পিকচার লাল করেন প্রফেসর ইউনূস। তার ওই পেইজে দেশ-বিদেশের প্রায় ২৫ লাখ ফলোয়ার রয়েছেন। মূহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার শীর্ষে উঠে আসে বিষয়টি। আধা ঘন্টা যেতেই আড়াই হাজার বার শেয়ার করা হয় তার প্রোফাইল পিকচার। লাইকের বন্যার পাশাপাশি কমেন্ট সেকশনে প্রায় সবাই ইতিবাচক মন্তব্য করেছেন।
মন্তব্য করুন । লর্ড কোরবান হোসেন তার বক্তব্যে বলেন তিনি সব কিছু ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরে অবহিত করবেন এবং এ বিষয়ে ব্রিটিশ সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করবেন ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন-
হেলাল উদ্দিন আহমেদ, নাজমুল চৌধুরী,এম এ রব, মোহাম্মদ রবিউল্লাহ,অ্যাডভোকেট তাসলিমা খাতুন চৌধুরী,গাজী রফিক, মঞ্জুর হোসাইন, মোহাম্মদ জিয়াউল হাসান,সরফরাজ শরফু, আনোয়ার হোসাইন টিপু,সায়েদ আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট সুফিয়া পারভীন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাদের জিলানী,মুন্না আহমেদ,রাইনা আফরোজ, রোহান তারিক, সায়েদ কবির হোসাইন,সোহেল আহমেদ, মোহাম্মদ ফাহিদুল আলম,ওমর ফারুক,পাবেল আহমদ,মোহাম্মদ আব্দুর রহমান,মোহাম্মদ আশিক আমিন মজুমদার,আবু সালেহ,নন্দন দে,মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী,আমিনুল ইসলাম,কাজী মাসুদ হাসান, অ্যাডভোকেট ওবাইদুল হক,পল্লব,হাসান জাবেদ,মিনাজুল আলম মামুন,রফিকুল ইসলাম প্রমুখ।সূত্রঃ মানবজমিন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ