জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

ফিনল্যান্ড থেকে সাব্বির আহমেদ লস্কর,
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনি ও সাধারন সম্পাদক জামান সরকার, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান চপল, সাংগঠনিক সম্পাদক গাজী মো. সামসুল আলম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’কে নির্বাহী আদেশবলে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে।
জামায়াতে কে নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন ফিনল্যান্ড বিএনপির এই নেতৃবৃন্দ।তারা বলেন, সংবিধান লঙ্ঘন করে সরকার জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিবৃতিতে ফিনল্যান্ড বিএনপি নেতারা বলেন, সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করার জন্য দেশে দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালায়। সরকারের এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে।
সরকার বিগত ১৬ বছর যাবত বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম-নিপীড়ন চালিয়েছে। জামায়াতও বাংলাদেশের গণ মানুষের অন্যতম একটি সংগঠন। বাংলাদেশের সংবিধান সকল নাগরিকদের সভা-সমাবেশ ও সংগঠন করার অধিকার দিয়েছে। সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে।
সরকারের এই অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিনল্যান্ড বিএনপি নেতারা আরো বলেন, সরকার দেশে গণহত্যা চালিয়ে বিরোধী রাজনৈতিক দলের উপর দোষ চাপানোর যে প্রচেষ্টা চালিয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
বিশ্বের গণতান্ত্রিক দেশ, প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা ও সংগঠন এবং বিশ্ববিবেককে বাংলাদেশের ডামি সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানায় ফিনল্যান্ড বিএনপি।
এই যৌথ বিবৃতিতে আরো স্বাক্ষর করেন, ফিনল্যান্ড বিএনপির সহসভাপতি জুলফিকার মো. আশরাফ সাগর, এজাজুল হক ভূঁইয়া রুবেল, মো. জাহাঙ্গীর আলম, বদরুম মনির ফেরদৌস, এনাজুল হক, তাপস খান, মাসুদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ব্যাপারী, অঞ্জন হাওলাদার, মেহেদি হাসান লিউ, মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, সহদপ্তর সম্পাদক লিটন দেওয়ান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহসিন আলম, সহপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. আল ইমরান, অর্থবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক হোসাইন রিফাত আরমান, তথ্য ও গবেষণা সম্পাদক সাব্বির আহমেদ লস্কর, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক রাফাত ঢালী, যুব বিষয়ক সম্পাদক আবু নোমান, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক দবির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাব্বি আহমেদ, মহিলা সম্পাদক জেসমিন স্মৃতি, সহমহিলা সম্পাদক খাদিজা পারভীন, কার্যনির্বাহী সদস্য আসলাম ফকির লিটন, আরিফুল ইসলাম, মো. জাকির আলম, সাফাত ঢালী, মাজহারুল ইসলাম, রাশাদ ঢালী, আনোয়ার খান, রাথিন আহমেদ কর্নেল, হালিম শেখ, মো. রকিবুল ইসলাম, ইমরান আলম, মো. সাইফুল ইসলাম, মো. রাহান আলম, মো. আনোয়ার হোসেন, মো. সাইদুল ইসলাম, সাজিদ খান জনি, মো. লিয়াকত আলী কিরণ, হানিফ চৌধুরী, মিজানুর রহমান ও নাসির উদ্দিন, দলের প্রধান উপদেষ্টা মো. আবদুর রশিদ, উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ মানিক, উপদেষ্টা জহিরুল আলম নজরুল, উপদেষ্টা এনামুল হক শিপু, সম্মানিত উপদেষ্টা ফয়েজ আহাম্মেদ, উপদেষ্টা মো. আনিসুর রহমান ও সম্মানিত উপদেষ্টা প্রদীপ কুমার সাহা।
জনতার আওয়াজ/আ আ