শিক্ষার্থীদের জন্য রাস্তায় নামলেন শিল্পী সমাজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের জন্য রাস্তায় নামলেন শিল্পী সমাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের শিল্পীরা। সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তারা। দৃশ্যমান শিল্পী সমাজের পর আজ রাস্তায় নেমেছে দৃশ্যশিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফরম্যান্সশিল্পী, সংগীতশিল্পী, কবি-লেখক-গবেষক-স্থপতি ও শিল্পসংগঠকসহ অনেকে।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টায় আবাহনী মাঠের সামনে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ’-এর ব্যানারে তারা সমাবেশ করে। সমাবেশ শেষে প্রতিবাদী গান ও স্লোগান সহকারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিল্পীরা অংশ নেন দেয়াল-লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে।

সংগীতশিল্পী অরূপ রাহীর পরিচালনায় ও শিল্পী-লেখক মোস্তফা জামানের সভাপতিত্বে কর্মসূচিতে সমাবেশে শিল্পীদের মধ্যে অংশ নেন- শিল্পী মোস্তফা জামান, ইমতিয়াজ আলম বেগ, আলোকচিত্রী অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, কিউরেটর ও লেখক শেহজাদ চৌধুরী, শিল্পী ও কবি শাওন চিশতি, চিত্রশিল্পী কাজি তাহসিন আগাজ অপূর্ব, শিল্পী রাইয়ান ইসলাম, আলোকচিত্রশিল্পী মেহবুবা মাহজাবীন হাসান, চিত্রশিল্পী নুজহাত তাবাসসুম আনন, শিল্পী সাজান, শিল্পী তানজিম ইনিয়াত, শিল্পী নাঈম উল হাসান, কিউরেটর ও আর্কাইভিস্ট রীশাম শাহাব তীর্থ, স্থপতি ও চিত্রশিল্পী অসিত রায়, শিল্পী সুবর্ণা মোর্শেদা, চিত্রশিল্পী তাপসী, শিল্পী আফসানা শারমিন ঝুম্পা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ