ময়মনসিংহ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে জনস্রোত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
এক দফা দাবিতে ময়মনসিংহে কোটা বিরোধীদের বিক্ষোভ মিছিলে সকল শ্রেণিপেশার মানুষের ঢল নেমেছে। এতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহের অলিগলি।

শনিবার (৩ আগষ্ট) দুপুর ২টায় নগরীর টাউন হল মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, দুর্গাবাড়ী, কাচারি সড়ক হয়ে ফের টাউন হলে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ১১টা থেকে টাউন হল মোড়ে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের জন‍্য শিক্ষার্থীরা জড়ো হয়।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, নাট‍্যজন, চিকিৎসক, শ্রমিকনেতা, বেসরকারি শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সমর্থন জানিয়ে অংশগ্রহন করেন।

এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমূখ।

বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে সমন্বয়করা বলেন, দাবি পূরণ না হওয়া আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে সব শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহন করেছে। আমরা তাদের অভিবাদন জানাই এবং আন্দোলন শেষ না হওয়া পযর্ন্ত পাশে থাকার আহবান জানাই।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে নগরীতে যানবাহন চলাচল ছিল অতি নগন‍্য। নগরীর অভ‍্যান্তরের বেশির ভাগ সড়ক ছিল বন্ধ। সীমিত আকারে খোলা রয়েছে দোকানপাট ও ব‍্যবসা প্রতিষ্ঠান।

অপরদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে নগরীর কোন সড়কেই পুলিশ, বিজিবিসহ আইন শৃংখলা বাহিনীর সদস‍্যদের উপস্থিতি দেখা যায়নি। সর্বত্রই ছিল সুনশান নিরবতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ