দেশ ছেড়েছেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩ টায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এএফপি‘র বরাত দিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রকাশ করেছে।
বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
জনতার আওয়াজ/আ আ