কারামুক্ত হচ্ছেন নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারামুক্ত হচ্ছেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ জামিন মঞ্জুর করেন। আজকেই তিনি কারামুক্ত হচ্ছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

আইনজীবীরা জানান, সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় মামলায় জামিন চেয়ে আবেদন করেন তারা। এ সময় আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ