সাম্প্রদায়িক উস্কানি-হামলা রুখতে ছাত্রসমাজ কাজ করছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাম্প্রদায়িক উস্কানি-হামলা রুখতে ছাত্রসমাজ কাজ করছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেল সদস্যরা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন। এসময় তারা জানিয়েছেন, সাম্প্রদায়িক উস্কানি-হামলা রুখতে ছাত্রসমাজ কাজ করছে।

মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নূর তুষার বলেন, আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। ইতোমধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। ছাত্রসমাজ এসব হামলা রুখতে সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, আমরা সকল প্রকার সহিংসতা রুখতে সকলের সাথে কাজ করে যাবো। দেশের সংস্কার কাজে আমাদের সকলের ভূমিকা রাখা জরুরি। ছাত্র-জনতার দেওয়া রূপরেখার ভিত্তিতে যেহেতু অন্তর্বতীকালীন সরকার গঠিত হবে। তাই আমরা সকলে এই সরকারের প্রতি আস্থা রাখবো। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তাদের গঠনমূলক ভুমিকা থাকবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এ সময় বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ