যুবদলকে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান মির্জা আব্বাসের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলকে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদলের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমানে অনেক জায়গায় দুষ্কৃতিকারী উশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করতে হবে।

বুধবার (৭ আগষ্ট) নয়া পল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমাদের দলের বহু নেতাকর্মী এই আন্দোলনে আটক হয়েছিল। কিছু কিছু নেতাকর্মী মুক্তি পেয়েছে। আরো অনেক নেতাকর্মী এখনো বন্দি।

তিনি বলেন, কিছু কিছু দুষ্কৃতিকারী উশৃঙ্খলা করার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে যুবদলকে । এই দায় আমরা নিবো না, আমরা সব পাহারা দিবো। যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান বাড়ি দখল করার চেষ্টা করছেন। তারা সাবধান হয়ে যান, না হলে এই ছাত্র জনতার হাত থেকে রেহাই পাবেন না।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ