দেশ গড়ার স্বপ্ন তরুণদের নিয়েই বাস্তবায়ন করতে হবে: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেমিলা রহমান বলেছেন, তারেক রহমান ‘বীরের বেশে, আসবে ফিরে’ দেশে এই শ্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান, দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি তা আপনারা তরুণদের নিয়েই বাস্তবায়ন করবেন।
বুধবার (৭ আগষ্ট) নয়াপল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬টি বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি বহু কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়টি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আজকের দিনের তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। যে সকল তরুণরা স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করেছে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছে।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্র নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ