অফিস করছেন না সিইসি ও ইসি আনিসুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পদত্যাগ পরবর্তী বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবারও (৭ আগস্ট) নির্বাচন ভবনে আসেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানও অফিস করেননি।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মঙ্গলবার (০৬ আগস্ট) সিইসি, চার নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি। তবে অন্য কর্মকর্তা-কর্মচারীরা হামলা আতঙ্কে একবার ভবনের নিচে নেমে আসেন। পরে দুপুর একটা না হতেই সবাই চলে যান।
বুধবার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেছেন। এসেছে ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরাও।
সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানান, সিইসি সুস্থ আছেন। গতকাল ও আজকে আফিস করতে পারেননি। আসলে পুলিশ প্রকেটশন না থাকায় এমন হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) অফিস করতে পারেন।
সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা, থানায় হামলার আতঙ্ক এখনো মানুষের মাঝে বিরাজ করছে। পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ছাত্রদের দেখা গেছে।
জনতার আওয়াজ/আ আ