কেউ যেন আইন বহির্ভূত কোনো কাজ না করি: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেউ যেন আইন বহির্ভূত কোনো কাজ না করি: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আইন বহির্ভূত কোন কাজ না করে দলীয় নেতা-কর্মীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মানুষকে যেভাবে নিপীড়ন, নির্যাতন করেছে, বহু মায়ের বুক খালি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বুকে গুলি করে বহু মায়ের বুক খালি করেছে। সে কারণেই আজকে মানুষের যে প্রত্যাশা তা পূরণ হয়েছে। ছাত্র জনতার যে বিজয় তা ঐতিহাসিক।

আমেরিকা থেকে চিকিৎসা শেষে বৃহস্পতিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

জয়নাল আবদিন ফারুক বলেন, বিএনপি ও সমমনা দলের সবাইকে অনুরোধ করবো দেশ নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মুক্ত হয়েছেন। তিনি (তারেক রহমান) আমাদের নির্দেশ দিয়েছেন আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না।

কেউ যেন আইন বহির্ভূত কোন কাজ না করে। তাহলে আমরাও আওয়ামী লীগের মতোই হয়ে যাবে। তখন এই বিজয় কোন কাজে আসবে না। সময় আমাদের খুব কাছে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাহলেই দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় টার্কিশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ