শুক্রবার ঢাকায় সম্প্রীতি সমাবেশ করবে গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামীকাল শুক্রবার ঢাকায় সম্প্রীতি সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী শান্তি-শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় সম্প্রীতি সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।’
এর আগে, বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নুর এই কর্মসূচি ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ