ময়মনসিংহে শিল্পাচার্য্য জয়নুলের ভাঙ্কার্য মেরামত করলেন শিল্পীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে শিল্পাচার্য্য জয়নুলের ভাঙ্কার্য মেরামত করলেন শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ছাত্র আন্দোলনের সময় দুর্বত্তদের হাতে ক্ষতিগ্রস্থ হওয়া শিল্পাচার্য্য জয়নুল আবেদিনের ভাস্কার্যটি মেরামত করেছেন ময়মনসিংহের শিল্পীরা। এতে জয়নুলের স্মৃতি বিজরিত ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে স্থাপিত এই ভাস্কার্যটি তাঁর স্বকীয় রূপ ফিরে পেয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকালে পৌনে ৪টার দিকে শিল্পীরা ভাস্কার্যটির মেরামত কাজ শেষ হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টায় এই মেরামত কাজ শুরু করে বিকাল পৌনে ৪টায় শেষ করা হয় বলেও জানায় রং তুলি শিল্পী রাজন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো: রাজন।

তিনি জানান, গত ৫ আগষ্ট দুর্বত্তরা শিল্পাচার্য্য জয়নুল আবেদীনের ভাস্কার্যটি ভুলবশত: কিছুটা ক্ষতিগ্রস্থ করে। তখন বিষয়টি স্থানীয়রা দেখে তাদের শান্ত করে। এতে ভাস্কার্য়টির নাক, গাল ও গাঢ়েঁর অংশ ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি জানতে পেরে আমরা শিল্পী সমাজ এটি মেরামত করেছি।

মেরামত কাজে অংশ নেয় চিত্রচিল্পী হোসাইন ফারুক, জয়ন্ত কুমার তালুকদার শিবু, হাসান মাসুদ, গৌতম কুমার দেবনাথ, বিশ্বজিৎ কর্মকার তপু, কবি ও সমাজসেবক আলী ইউসুফ, এশিয়ান মিউজিক মিউজিয়ামের পরিচালক রেজাউল করিম আসলাম, গোকুল চন্দ্র বসাক পাপন, মঈনউদ্দিন ঝুনু, আবৃত্তি শিল্পী সূর্য খান, সুনন্দিতা বিশ্বাস, শিক্ষার্থী নাহরীন আহমেদ নক্ষত্র, জয়িতা অর্পা, জওয়াতা আফনান, সিরাজান মুনীরা নিমফিয়া, অর্ঘ্য দাস অঙ্কুর, প্রিয় রঞ্জন দাস, শিশুশিল্পী অনিরুদ্ধ, জারিদ, অনুসমিতা প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ