বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হওয়ার আশা মমতার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হওয়ার আশা মমতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার (০৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (আগের টুইটার) তিনি বাংলাতে লিখেছেনঃ

অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ