অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলছে। বৈঠকটি দুপুর ১২টা শুরু হয়েছে। মাঝখানে নামাজের বিরতি শেষে আবার শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিপিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের।

প্রসঙ্গত, বৃহস্প‌তিবার ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ