ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন থেকে
বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় শোকরানা দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য বিএনপি। শুক্রবার ব্যাড জুম্মা আলতাব আলী পার্কে উক্ত শোকরানা দোয়া মাহফিল। সেই সাথে যুক্তরাজ্য বিএনপির নির্দেশনায় যুক্তরাজ্যের অন্নান্য শহরগুলোতেও অনুরূপ কর্মসূচী পালিত হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপর সভাপতি এম এ মালিক । বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ -এর আমন্ত্রণে কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিনেপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা , পাশাপাশি কমিউনিটির সাধারণ ছাত্র জনতাও শরিক হন।

দোয়ার আগে নেতারা বলেন ,শেখ হাসিনার স্বৈরাচারী ও ঘৃণ্য ফ্যাসিবাদী শাসনের অবসান ও ভারতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন এবং দুঃসহ নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের বীর শিক্ষার্থীদের। তাদের সাহসী আত্মদান ও আন্দোলন জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে চিরকাল। শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি ও যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ