অন্তর্বর্তী সরকারের দল নিরপেক্ষ সর্বজনীন চরিত্র রক্ষা দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের দল নিরপেক্ষ সর্বজনীন চরিত্র রক্ষা দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
উপদেষ্টা পরিষদ থেকে হেফাজত ও চরমোনাই নেতা খালিদ হাসানকে অপসারণ করে অন্তর্বর্তী সরকারের দল নিরপেক্ষ সর্বজনীন চরিত্র রক্ষা এবং দ্বীন ও দেশকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

সংবাদ সম্মেলনে ইমাম হায়াত বলেন, ‘বিগত সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা ও জনগণের ভোটাধিকার ও নাগরিকত্ব হরণ করে এক ভয়ংকর একক দলীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল। জনগণের বাক স্বাধীনতা রুদ্ধ করে খুন, গুম, যাকে তাকে যখন তখন ধরে নিয়ে গিয়ে টর্চার রিমান্ড, দলীয় গুন্ডা বাহিনীর অত্যাচার, টর্চার সেল বিভিন্নভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের ত্রাসের স্বৈরতা কায়েম করেছিলো।

দালাল ছাড়া আমরা স্বাধীন ও অন্যায়ের প্রতিবাদী রাজনৈতিক দলগুলো ছিলাম ভয়ংকর ভীতিকর আতঙ্কজনক চাপের মধ্যে, এ অবস্থায় ছাত্র-জনতার কোটা আন্দোলন হত্যাকাণ্ডের মাধ্যমে দমনের পরিণতিতে এক স্বৈরদস্যুতা থেকে মুক্তির এক দফার আন্দোলনে পরিণত হয়।

তিনি বলেন, ‘দেশ ও জনগণের মুক্তির জন্য আমরা সকল ঝুঁকি নিয়ে সরাসরি এ আন্দোলনে প্রকাশ্যে অংশগ্রহণ করি, শেষে স্বৈরসরকার পতন হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইন্টেরিম সরকার গঠিত হয়। যতদিনই যাক ইন্টেরিম সরকার ইন্টেরিম ই হয়, ইন্টেরিম সরকারকে দলনিরপেক্ষ থাকতে হয়।ইন্টেরিম সরকার কোন বিশেষ দলের পক্ষে কাজ করলে গণতন্ত্র কখনো অর্জিত হবে না এবং মুক্তির নামে ধোকা হবে। ইন্টেরিম সরকার নির্বাচিত সাংবিধানিক সরকার নয়, তবে পরিস্থিতির কারণে ইন্টেরিম সরকারকে আমরা জনগণ সমর্থন দিয়ে থাকি কেবল গণতন্ত্র ফিরে এসে রাষ্ট্র ও জনগণের সুরক্ষার জন্য, অভ্যন্তরীণ ভাবে রাষ্ট্র সুরক্ষা বলতে প্রথমত ভিতরের কোন একক দলীয়করণ গোষ্টিকরণ থেকে রাষ্ট্রকে রক্ষাকরণ বুঝায়।

ইমাম হায়াত আরও বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি যদি গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হয় এবং রাষ্ট্রকে রক্ষা এবং আগামীতে সত্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ইন্টেরিম সরকারকে অবশ্যই কঠোরভাবে দলনিরপেক্ষ হতে হবে। বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে রাষ্ট্রকে দলীয় কুক্ষিগতকরণ ও জবরদখলের অপরাজনীতির প্রবণতা আছে।

এদেশে সুস্থ ও স্বাভাবিক মানবিক গণতান্ত্রিক রাজনীতি এখনো বিকশিত হয়নি। বিশেষভাবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলগুলো এখানে প্রকাশ্যে গণতন্ত্র মানবাধিকার অস্বীকার করে। ধর্মের নামে তাদের মনগড়া ধর্মের একক গোষ্ঠীবাদী স্বৈরতা চাপিয়ে দিয়ে রাষ্ট্র জবরদখলই ওদের রাজনীতি।

তিনি দাবি জানান, ইন্টেরিম সরকারের কাছে দেশ ও জনগণের স্বাধীনতা গণতন্ত্রের আশা অর্পিত এবং জনগণের আমানত হিসেবে রাষ্ট্রক্ষমতা অর্পিত। আমরা দৃঢ়ভাবে বলছি ইন্টেরিম সরকারকে অবশ্যই দল নিরপেক্ষ থাকতে হবে, এজন্য হেফাজত ও ইসলামি আন্দোলন নামধারী ধর্মীয় নেতা জনাব খালিদ হাসানকে অবশ্যই উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করে ইন্টেরিম সরকারের দলনিরপেক্ষ নীতি ও চরিত্র রক্ষা করতে হবে।আমরা নিশ্চিতভাবে দাবি করছি যে খালিদ হাসান নামে উপদেষ্টা পরিষদে নিযুক্ত ব্যক্তি তথাকথিত হেফাজতে ইসলামের নায়েবে আমীর এবং চরমোনাই এর তথাকথিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা। তিনি কোন অবস্থায় ইন্টেরিম সরকারের উপদেষ্টা পরিষদে থাকতে পারেন না। ব্যক্তিগতভাবে তিনি ওয়াবি কৌমী মতবাদের অনুসারী এবং সবাই জানে দুনিয়ায় সব জঙ্গিবাদ উগ্রবাদের উৎস ওয়াবীবাদ সালাফিবাদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা রাহনুম, মহাসচিব শেখ রায়হান রাহবার ও দলের প্রেসিডিয়াম সদস্য বৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ