ছাত্র আন্দোলনে শহীদ সাগরের পরিবারের পাশে বাকৃবি ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

বাকৃবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে শহীদ রেদুয়ান সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের তত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শহীদ সাগরের পরিবারকে সহমর্মিতা জানান এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নিয়ে আগামীদিনে দেশের স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ পরিবারের এই ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ রেখে পরিবারের সার্বক্ষণিক পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনতার আওয়াজ/আ আ