এবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করল ছাত্র-জনতা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করল ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১১, ২০২৪ ১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১১, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন একদল ছাত্র-জনতা। শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা দোষী সচিবদের শাস্তির দাবিতে এ বিক্ষোভ করেন তারা।

রবিবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে যারা এখনো কর্মরত আছেন, তাদের দ্রুত অপসারণের দাবি জানান।

বিক্ষোভরত ছাত্র-জনতা বলেন, শেখ হাসিনার সময়ে যারা সচিব ছিল তাদের দ্রুত অপসারণচাই। তারা শেখ হাসিনা সরকারের দালাল। আমরা চাই আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক, সেজন্য আমরা এখানে মিছিল করছি।

তারা আরও বলেন, যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারেও আমাদের একই দাবি। জালিম সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নির্দেশেই গুম, খুন ও হত্যা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ