ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৭:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৭:০৪ পূর্বাহ্ণ

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (২৪ জুন) সকাল থেকে বিভিন্ন কোম্পানির দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

তবে প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে। ফলে যাত্রীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই। তবে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মাঝে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ