ঢাকার মার্কিন দূতাবাসের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার মার্কিন দূতাবাসের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকার মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমানে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার সেকশন পুনরায় নিয়মিত পরিসেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।

এর আগে, গত ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ