সাবেক আইন মন্ত্রী গ্রেফতারের খবরে আখাউড়ায় আনন্দ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক আইন মন্ত্রী গ্রেফতারের খবরে আখাউড়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার হওয়ার খবরে আখাউড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পৌর শহরের সড়ক বাজারে মিছিল করে পথসভা করেন।

মিছিল ও সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভুঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভুঁইয়া, সুমন চৌধুরীসহ অন্যান্যরা।

পথসভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের এই অবৈধ আইন মন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে।দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা আখাউড়ায় কোনো মিটিং মিছিল করতে পারি নাই। আখাউড়াতে আমাদের অসংখ্যা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। এ অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারি নাই। আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশির দিন। আমরা স্বৈরাচার সরকারের এই অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বিচার দাবি ও ফাঁসি চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ