নারী পুলিশ কর্মকর্তার সহায়তায় দেশ ছাড়েন বেনজীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী পুলিশ কর্মকর্তার সহায়তায় দেশ ছাড়েন বেনজীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতার অপব্যবহার করে ব্যপক দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগ উঠলে সুকৌশলে দেশ ছাড়েন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। কিন্তু, এত কড়া নিরাপত্তা সত্ত্বেও কিভাবে সাবেক এই প্রশ্নবিদ্ধ পুলিশ কর্মকর্তা দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম তা নিয়ে জনমনে ছিল নানা প্রশ্ন।

এবার তার পালিয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে ব্রেকিং নিউজের হাতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তাকে বিদেশে পালাতে সহায়তা করেছেন এক নারী পুলিশ কর্মকর্তা।

এবার আসা যাক তার পরিচয় পর্বে। বেনজীর আহমেদকে সহায়তাকারী নারী পুলিশ কর্মকর্তা বর্তমানে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত। তার নাম অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা।

ব্রেকিংনিউজের কাছে আসা তথ্য বলছে, চলতি বছরের গেল মে মাসের ৪ তারিখ দিবাগত রাত পৌনে বারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনজীরকে তুলে দেন শাহেদা। বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরার ছবিতে দেখা যায় বেনজীরের কাগজপত্র হাতে শাহেদা তার আগে হেটে যাচ্ছেন।

এই বিষয়ে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শাহেদা বেনজীর পরিবারের আস্থাভাজন একজন। বেনজীর যখন র‍্যাব ডিজি ছিলেন তখন শাহেদাও এলিট ফোর্সে ছিলেন। এরপর যখন বেনজীর আইজিপি হলেন, তখন আশির্বাদপুষ্ট শাহেদা তার স্ত্রী’র প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পান। পরে, বেনজীর আহমেদ আইজিপি পদ থেকে অবসর নিলে, শাহেদাকে আবার র‍্যাব সদরদপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পোস্টিং দেয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ