ময়মনসিংহের ভালুকায় সড়ক পারাপার কালে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় সড়ক পারাপার কালে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের ভালুকা থানার মোড় এলাকায় পায়ে হেঁটে রাস্তা পারাপার কালে উল্টো পথে আসা একটি ইট ভর্তি ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই আঃ হামিদ পাঠান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনার সময় ওই পথচারী ভালুকা বাজার থেকে পায়ে হেঁেট খারুয়ালী গ্রামের নিজ বাড়ীতে ফিরছিল।

ইট ভর্তি ট্রাকটি ফোরলেন সড়কের উল্টো লেনে দ্রুতবেগে এসে তাঁকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ পিএিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ