বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কিসের ভয় : মেয়র আইভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কিসের ভয় : মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ড. সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর ২নং রেল গেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেএই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, তোমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছো। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কিসের ভয়।
এসময় এনসিসি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান মনিরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ