গোলাপগঞ্জ বিএনপির অবস্থান কর্মসূচি পালন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ বিএনপির অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় পৌরসদরের চৌমুহনিতে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মুসিকুর রহমান মুহি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মুহিসসুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল আহমদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন আহমদ রিপন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমদ,শাহজাহান আহমদ ও খোকন আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, সদস্যসচিব শাহান আহমদ।
এদিকে একই দিন বিকেলে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, সাবেক সভাপতি ছানির আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ, সুফিয়ান আহমদ খান, নাসির আহমদ আবেদ, আতাউর রহমান আতা, এম এ কাদির, লুৎফুর রহমান শাহ আলম,সুমন আহমদ, ছালিক আহমদ, ছাদ আহমদ প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ