দেবিদ্বারে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেবিদ্বারে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে নিহত সিদ্দিক উপজেলার সৈচাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে সদ্য ক্ষমতাচ্যুত দলটির সাবেক দুই সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও মো. আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

স্থানীয়রা বলছেন, সকালে কার্যালয় ভাঙচুরের বিষয়ে ডাকা বৈঠকে জড়ো হন দুই পক্ষের সমর্থকরা। এক পর্যায়ে সেখানেই তারা সংঘর্ষে জড়ান।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, ‘আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের রেজিস্ট্রার ডা. আবু জাফর রনি জানান, নিহত সিদ্দিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ