ভারতে বসে হত্যাকান্ডের মূল হোতা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে : আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে বসে হত্যাকান্ডের মূল হোতা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেন, নিহত আমানত ভাই জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত দিয়ে গেছে, দ্বায়িত্ব দিয়ে গেছে বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর। যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে। ভারতে বসে হত্যাকান্ডের মূল হোতা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। জনগণ তা রুখে দিয়েছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোন প্রয়োজন হয়নি। পুলিশ যারা হত্যাকান্ডের সাথে দ্বায়ি তাদের গেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থান আন্দোলনে নিহত নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমানতের জানাজা শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণহত্যার মূলহোতা শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়াই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্র্বতীকালীন সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নতুন করে গড়ার কাজে একসঙ্গে চলবে। কোটা আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারও নিশ্চিত করা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনেককে গ্রেপ্তার করেছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণই তা রুখে দেবে। জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষার দায়িত্ব তারাই নেবে। এর পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্র্বতীকালীন সরকার সর্বাত্মক চেষ্টা করবে। আমরা জনগণ ও ছাত্রদের কথাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তুলে ধরবো।
এসময় সমন্বয়ক সারজিস আলম বলেন, সজিব ওয়াজেদ জয় আমেরিকায় বসে ভারতকে তিন মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য। তিনি ভুলে গিয়েছে এগুলা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ