আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আন্দোলন-সংগ্রামে তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে আগামীর রাষ্ট্র পরিচালনায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করতে গেলে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া। রাশেদ খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় আন্দোলন-সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেন বিএনপি চেয়ারপারসন। তিনি আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান গণঅধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ