স্মৃতিসৌধে চার উপদেষ্টার পুষ্পস্তবকের অর্পণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্মৃতিসৌধে চার উপদেষ্টার পুষ্পস্তবকের অর্পণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা অন্য তিন উপদেষ্টা হলেন– পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরে নবনিযুক্ত চার উপদেষ্টা সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন। এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন। রাতে তাদের দপ্তর বণ্টন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ