ডা.জাহিদকে স্থায়ী কমিটির সদস্য করায় ময়মনসিংহ বিএনপির আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
বিএনপির স্থায়ী কমিটিতে ডা: এজেডএম জাহিদ হোসেনকে সদস্য এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে নির্বাহী কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি অঙ্গ সংগঠন। এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোববার (১৮ আগষ্ট) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক লিটন আকন্দ, কায়কোবাদ মামুন, সদস্য রতন আকন্দ, সৈয়দ শরীফ, শরাফ উদ্দিন কোহিনূর, জেলা আইনজীবী সমিতিন সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, কোতোয়ালি বিএনপির সাবেক সাধারন সম্পাদক হেলাল আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও দক্ষিণ জেলা যুবদল নেতা রাসেল চৌধুরী, নগর ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দাউদ রায়হান, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাধারন সম্পাদক ফারিয়া তাসনিম তিথীসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে টাউন হলে সংক্ষিপ্ত সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দল আমাদের যে মূল্যায়ন করেছে, এতে আমরা কৃতজ্ঞ। দলের প্রয়োজনে যে কোন সময় জীবন বাজী রাখতে প্রস্তুত আছি। শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করেই আগামীদিনে পথ চলতে চাই।
জনতার আওয়াজ/আ আ