সাবেক ডিবি হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক ডিবি হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী শিরিন আক্তারের নামে থাকা ব্যাংকের হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের হিসাব জব্দ করতে বলা হয়েছে। এ ছাড়া তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। ওই চিঠিতে মোহাম্মদ হারুন অর রশীদের ছেলে, মেয়ে, মাতা, পিতা, ভাই ও বোনের হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে রোববার এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউ বলেছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার সময় সাধারণত বাড়ানো হয়।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কাছে পাঠাবে।

এই চিঠির ফলে মোহাম্মদ হারুন অর রশীদের ভাই ও বোন বিএফআইইউর তদারকির আওতায় আসবেন। তার ভাই হলেন মিঠামইনে প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম শাহরিয়ার।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ঢাকার ডিবির প্রধানের দায়িত্ব পালন করতেন হারুন অর রশীদ। বিভিন্ন সময়ে তিনি আলোচিত হয়েছেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার পর তাকে নিয়ে সমালোচনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ